1 Answers
ধর্মের মুখোশ পরে কোনো কোনো পুরোহিত বা মোল্লা যে নিজেদের স্বার্থ রক্ষা করে চলছে সে বিষয়টি আলোচ্য চরণে প্রকাশিত হয়েছে ।
মসজিদ-মন্দির সৃষ্টিকর্তার উপাসনালয়। মোল্লা ও পুরোহিতের ওপর যথাক্রমে মসজিদ ও মন্দিরের দায়িত্ব থাকে। সৃষ্টিকর্তার চোখে সব মানুষ সমান হলেও কোনো কোনো পূজারি বা মোল্লার কাছে সব মানুষ সমান নয়। নিজেদের স্বার্থ রক্ষায় ধনী, উঁচু বংশীয় লোক উপাসনালয়ে প্রবেশ করতে পারে নির্বিঘ্নে। কিন্তু দরিদ্র, অসহায় মানুষকে দেখে উপাসনালয়ের দ্বার বন্ধ করে দেয় এর পরিচালনাকারীরা। তাদের কারণেই এখানে প্রবেশের অধিকার পায় না এ শ্রেণির মানুষ।
6 views
Answered