1 Answers
উদ্দীপকের প্লাস্টিক ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা জনাব রমজানকে ব্যবসায় উদ্যোক্তা হিসেবে অভিহিত করা যায়।
ব্যবসায় উদ্যোক্তা নতুন কোনো ব্যবসায় স্থাপন করে তা পরিচালনা করেন। মুনাফা অর্জনের উদ্দেশ্যেই তিনি ব্যবসায় স্থাপন করেন। এজন্য তাকে ঝুঁকিও নিতে হয়।
উদ্দীপকের জনাব রমজান ইঞ্জিনিয়ারিং পাস করে নিজ গ্রামে একটি প্লাস্টিক সামগ্রীর ফ্যাক্টরি স্থাপন করেন। উৎপাদিত প্লাস্টিক সামগ্রী বিক্রি করে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই তিনি এ ফ্যাক্টরিটি স্থাপন করেন। তবে সবসময় তিনি মুনাফা অর্জন করতে পারবেন এমন নিশ্চয়তা নেই। কারণ, পণ্যসামগ্রী বিক্রি না হলে ক্ষতিও হতে পারে। এ ধরনের ঝুঁকি নিয়েই তিনি ব্যবসায় স্থাপন ও পরিচালনা করছেন। সুতরাং, এসব কারণে জনাব রমজানকে ব্যবসায় উদ্যোক্তা হিসেবে অভিহিত করা যায়।
4 views
Answered