1 Answers

ধুলা থেকে রাজা ও রাজ্য বাঁচাতে মন্ত্রী ও পণ্ডিতবর্গ মিলে চামড়া দিয়ে রাজ্য তথা পৃথিবীকে মুড়িয়ে দেওয়ার বিষয়টি উক্ত চরণের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

রাজা হবু মন্ত্রী গোবুরায়কে নির্দেশ দিলেন রাজ্য থেকে ধুলা দূর করতে। মন্ত্রী সবার সঙ্গে পরামর্শ করে সাড়ে-সতেরো লক্ষ ঝাঁটা কিনে ঝাড় দিয়ে ধুলা দূর করার ব্যবস্থা করলেন। কিন্তু এতে সারা রাজ্য ধুলায় ছেয়ে গেল। সেই ধুলা সরাতে পুকুর-নদী-বিলের জল তুলে রাজ্য ভাসিয়ে দেওয়ার উপক্রম করল সবাই। এরপর তারা রাজাকে ধুলা থেকে বাঁচাতে ছিদ্রহীন ঘরে আবদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়। রাজা তাতেও অখুশি যে মাটির ভয়ে রাজ্য হবে মাটি! এমন অবস্থায় তারা সিদ্ধান্ত নিল সারা রাজ্য যদি চামড়া দিয়ে মুড়িয়ে ফেলা যায় তবে রাজার পায়ে ধুলা লাগবে না। এমন আজব সিদ্ধান্তের কথাই উক্ত চরণে বর্ণিত হয়েছে।

5 views

Related Questions