1 Answers

'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'- এ কথা দিয়ে কবি কপোতাক্ষ নদের স্নেহধারাকে বুঝিয়েছেন। 

কপোতাক্ষ নদের স্নেহধারায় সিক্ত হয়ে কবির শৈশব-কৈশোর কেটেছে। কপোতাক্ষ নদকে ঘিরে তাঁর অনেক আনন্দ-বেদনার স্মৃতি রয়েছে। মায়ের দুধ পান করে যেমন সন্তান পুষ্ট হয় ঠিক তেমনই কপোতাক্ষ নদের জলধারা কবির হৃদয়কে তৃপ্ত করেছে। এ কারণেই কবি কপোতাক্ষ নদকে মায়ের সঙ্গে তুলনা করে আলোচ্য কথাটি বলেছেন।

13 views

Related Questions