1 Answers
উদ্দীপকের সঙ্গে 'বঙ্গবাণী' কবিতার মিল হলো উভয় জায়গায় বাংলাদেশ ও বাংলা ভাষার কথা বলায়।
মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় যথাযথভাবে মনের ভাব প্রকাশ করা যায় না। বাংলা ভাষা বাঙালির মাতৃভাষা। এদেশের মানুষ মাতৃভাষার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। অবশেষে তাঁরা রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করেছেন।
উদ্দীপকে মহান একুশে ফেব্রুয়ারির বিয়টি প্রতিফলিত হয়েছে। এ দিনটি আমাদের মাতৃভাষার সঙ্গে জড়িয়ে আছে। কবি সবার সঙ্গে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে 'বঙ্গবাণী' কবিতায়ও কবি আবদুল হাকিম বংশানুক্রমে বাংলাদেশে বাস করেন। বাংলা তাঁর মাতৃভাষা। তাই তিনি মাতৃভাষা বাংলা চর্চা করেন। এ ভাষাতেই গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। উদ্দীপক ও 'বঙ্গবাণী' কবিতার কবি দুজনই বাংলাদেশি। বাংলা তাঁদের মাতৃভাষা। উভয় ক্ষেত্রেই তাঁরা বাংলাদেশ ও বাংলা ভাষার কথা বলেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের সঙ্গে 'বঙ্গবাণী' কবিতার মিল হলো উভয় জায়গায় বাংলাদেশ ও বাংলা ভাষার কথা বলার দিক থেকে।