1 Answers
স্বাধীন বাংলাদেশে নানা কর্মকান্ডের মধ্য দিয়ে নববর্ষের দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এ দেশে নতুনভাবে নববর্ষ উদ্যাপন শুরু হয়। নববর্ষ উপলক্ষে ব্যবসায়ী মহলে হালখাতা অনুষ্ঠিত হয়। এছাড়া নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা। এসবের পাশাপাশি আছে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ প্রভৃতি। রাজধানী ঢাকায় বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী চলে নানা অনুষ্ঠান।
4 views
Answered