1 Answers

বাংলা নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত হওয়ার কারণ, এর সঙ্গে বাংলার ইতিহাস, জাতীয়তাবাদ ও স্বাদেশিকতা জড়িয়ে আছে। 

কৃষিনির্ভর এদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদ্যাপনের ধারণা তৈরি হয়। কালের পথপরিক্রমায় এর উদ্যাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে এবং এটি বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। জাতি-ধর্ম নির্বিশেষে এ উৎসব সব বাঙালির। এটি বাঙালির জাতীয়তাবাদী চেতনা ও স্বাদেশিকতারও ধারক। আর এ কারণেই বাংলা নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত।

4 views

Related Questions