1 Answers

স্বামীর চাকরি হওয়ার পরও মমতাদি রাঁধুনির কাজ করতে চাইল বাড়তি আয়ের আশায়।

মমতাদির সংসারে অভাব বলেই মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও তাকে লেখকের বাড়িতে কাজ নিতে হয়। তাছাড়া মমতাদির স্বামীর চাকিরও ছিল না। লেখকের মা শুনলেন যে ইংরেজি মাসের পয়লা তারিখে মমতাদির স্বামীর চাকরি হয়েছে। তাই তিনি তাকে কাজ ছেড়ে দিতে বলেন বিনা সংকোচে। কিন্তু মমতাদি জানায় স্বামীর চাকরি হলেও বেতন অল্প। এখানে কাজ করে যা আয় হবে তাতে তার সংসার একটু ভালোভাবে চলবে। তাই মমতাদি একটু বাড়তি আয়ের আশায় স্বামীর চাকরি হওয়ার পরও রাঁধুনির কাজ করতে চাইল।

4 views

Related Questions