1 Answers

আল্লাহ তায়ালার নিকট বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা হলো সালাত। কারণ সালাতের মাধ্যমেই আল্লাহর নিকট বান্দার চরম আনুগত্যের অভিব্যক্তি প্রকাশ পায়। দিনরাত পাঁচ ওয়াক্তের সালাত মানুষকে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর দেওয়া জীবন বিধানের ওপর অবিচল থাকার অনুপ্রেরণা দান করে। ভুলভ্রান্তির কথা স্মরণ করিয়ে দেয়। প্রতি মুহূর্তে আল্লাহর আইন মেনে চলার উৎসাহ দান করে। অধিকন্তু সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সালাত সকল প্রকার পাপ ও অশ্লীলতা থেকে দূরে রাখে। কাজেই সার্বিক বিবেচনায় সালাতকে বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা বলা হয়।

5 views

Related Questions