1 Answers

'সে আগুন ত আগুন নয়, কাঙালী, সে ত হরি'- অভাগী এ কথা বলেছিল ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর ছেলের হাতে আগুন লাভ এবং তাতে তার স্বর্গে আরোহণের বর্ণনা প্রসঙ্গে।

'অভাগীর স্বর্গ' গল্পে অভাগী সংস্কারে বিশ্বাসী মানুষ। ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রীর মৃত্যুর পর শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া লক্ষ করে অভাগী। সেখানে বহু কণ্ঠের হরিধ্বনির সঙ্গে পুত্রের হাতে মুখাগ্নি হলে অভাগীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। হিন্দুধর্মের সংস্কার অনুসারে অভাগীর বিশ্বাস মুখুয্যের স্ত্রী স্বর্গে যাবে। সেও নিজের মৃত্যুর সময় কাঙালীর হাতের আগুনের প্রত্যাশা করে। সে মনে করে ছেলের হাতের আগুন পেলে বামুন মায়ের মতো সেও স্বর্গে যেতে পারবে। সেই বিশ্বাসে আবেগে আপ্লুত হয়ে ছেলে কাঙালীকে অভাগী প্রশ্নোক্ত কথাটি বলেছে।

5 views

Related Questions