1 Answers

প্রশ্নোক্ত কথাটি অপু বলেছিল তার দিদি দুর্গাকে। কারণ তাঁর মা কুসংস্কারে বিশ্বাস করেন, বাসি কাপড়ে তেলের ভাঁড় ছোঁয়া নিষেধ। 

সেকালের গ্রাম্য হিন্দু সমাজে নানা ধরনের আচার-সংস্কার প্রচলিত ছিল। সকালে স্নান না করে আগের দিনের পরা কাপড়কে বাসি কাপড় বলা হতো এবং তা পরা থাকলে কোনোকিছুতে হাত দেওয়া নিষেধ ছিল। দুর্গা কতগুলো কচি আম কাটা নিয়ে এসেছে। সেগুলো তেল-লবণ দিয়ে মাখিয়ে খাবে। তাই দুর্গা অপুকে তেল-লবণ নিয়ে আসতে বলে। তখন অপু প্রশ্নোক্ত কথা বলেছিল।

92 views Answered

Next steps