1 Answers

একজন ব্যবসায়ী মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক কাজ করে সুনাম অর্জন করতে পারেন।

 ব্যবসায়ীরা সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন। এতে সমাজের প্রতিও তাদের কিছু দায়বদ্ধতা থাকে। ফলে ব্যবসায়ের মুনাফা দিয়ে ব্যবসায়ীরা হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা গরিব ও মেধাবী - শিক্ষার্থীদের আর্থিক সাহায্যও দিয়ে থাকেন। এতে সমাজ উপকৃত - হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও সুনামও বাড়ে। এভাবে সমাজের জন্য সেবামূলক কাজ করে একজন ব্যবসায়ী সুনাম পেতে পারেন।

5 views

Related Questions