1 Answers
সুভার বিয়ে না দেওয়ায় বাণীকণ্ঠকে লোকে নিন্দা করতে শুরু করে।
সুভা বাণীকন্ঠের তৃতীয় মেয়ে। সুভা বোবা হওয়াতে তাকে বিয়ে দিতে অসুবিধা হচ্ছিল। অন্যদিকে সুভার বয়স বাড়ছিল, তবু তার বাবা তাকে বিয়ে দিতে পারছিলেন না। এই কারণে সবাই বাণীকণ্ঠকে নিন্দা করতে শুরু করেছিল। তার ওপরে বাণীকণ্ঠ সচ্ছল ছিলেন, তারা দুবেলা মাছ-ভাত খেতে পারতেন বলে তার শত্রুরও শেষ ছিল না। গ্রামের লোকজন তাদেরকে একঘরে করারও গুঞ্জন তোলে।
5 views
Answered