1 Answers

"কেহবা পাগলের মতো কান্ড শুরু করে"- হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুর কথা শুনে। 

হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যু সংবাদ যখন মদিনায় ছড়িয়ে পড়ে তখন সমগ্র মদিনায় যেন অন্ধকার নেমে আসে। সবাই এক রকম নীরব ও নিস্তব্ধ হয়ে যায়। আবার কেউ পাগলের মতো আচরণ করতে শুরু করে। প্রসঙ্গত হযরতের অসুস্থতার খবর শুনতে অনেক মানুষ একত্রে জমায়েত হয়েছিল। এমন সময় কেউ একজন তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে। মূলত হযরতের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর সমবেত জনতার মনে এক মর্মান্তিক শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। এ সময় তাঁর শোকে তাদের কেউ কেউ পাগলের মতো হয়ে গিয়েছিল। একথা বোঝাতে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে।

10 views

Related Questions