1 Answers
"মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ"- উক্তিটি দ্বারা মাছ ধরার ক্ষেত্রে নীরব পরিবেশের প্রয়োজনীয়তা প্রকাশ করা হয়েছে।
মাছ পানির নিচে বাস করলেও পানির উপরে হওয়া সামান্য শব্দও মাছ শুনতে পায়। ছিপ দিয়ে মাছ ধরার সময় টোপ ফেলে মাছ একত্র করার চেষ্টা করা হয়। টোপের খাবারের লোভে মাছ এক স্থানে জড়ো হয় তখন ছিপে বেশি মাছ ওঠে। কিন্তু যদি পরিবেশ কোলাহলপূর্ণ হয়, তবে ভয় পেয়ে মাছ পালায়। এ জন্যই মাছ ধরার স্থানে চুপচাপ থাকতে হয়। "মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ"- উক্তিটি দ্বারা নীরব ও নিশ্চুপ অবস্থার কথা বোঝানো হয়েছে।
6 views
Answered