1 Answers

সাধারণত শ্রেণিকরণের মাধ্যমে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে জাগতিক বস্তু বা ঘটনাবলিকে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে বিন্যস্ত করা হয়। তবে অনেক সময় কয়েকটি শ্রেণির মধ্যে একই গুণ বিভিন্ন মাত্রায় বর্তমান থাকে। এরূপ অবস্থায় সেই শ্রেণিগুলোকে আবার গুণের মাত্রা অনুসারে শ্রেণিবিন্যাস করার প্রয়োজন হয়। আর 'এভাবে শ্রেণিবিন্যাসে করার প্রক্রিয়াই হচ্ছে ক্রমিক শ্রেণিকরণ। সুতরাং বলা যায়, গুণের মাত্রা অনুসারে শ্রেণিবিন্যাস করার জন্য ক্রমিক শ্রেণিকরণ প্রয়োজন।

5 views

Related Questions