1 Answers

শ্রেণিকরণ প্রকৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। শ্রেণিকরণের মাধ্যমে বস্তুর সাথে বস্তুর, ঘটনার সাথে ঘটনার এবং শ্রেণির সাথে শ্রেণির সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে প্রকৃতি সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারি। এ অর্থে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করতে গিয়ে আমরা মূলত সেগুলোর ব্যাখ্যা করে থাকি। কাজেই এদিক থেকে শ্রেণিকরণ ব্যাখ্যারও সহায়ক। সুতরাং দেখা যাচ্ছে, ব্যাখ্যার সহায়তায় শ্রেণিকরণ অবিন্যস্ত প্রকৃতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকে তাই শ্রেণিকরণ প্রয়োজন।

 

4 views

Related Questions