1 Answers

শ্রেণিকরণ আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে। প্রকৃতিতে অসংখ্য বস্তু ও ঘটনা রয়েছে, যেগুলোকে কোনো সুশৃঙ্খল পদ্ধতি ছাড়া স্মৃতিতে ধরে রাখা সবক্ষেত্রে সম্ভব হয় না। আর এই বস্তু বা ঘটনাগুলোকে যখন শ্রেণিকরণের মাধ্যমে সুবিন্যস্ত করা হয়, তখন এগুলো মনে রাখার বিষয়টি অত্যন্ত সহজ হয়ে পড়ে। কেননা শ্রেণিকরণ করার ফলে সংশ্লিষ্ট বস্তু বা ঘটনাবলিকে আর পৃথকভাবে মনে রাখার প্রয়োজন হয় না; অর্থাৎ এক্ষেত্রে কেবল শ্রেণিগুলোকে মনে রাখলেই চলে। কাজেই এদিক থেকে শ্রেণিকরণ আমাদের স্মৃতিশক্তিকে প্রখর করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

5 views

Related Questions