1 Answers

শ্রেণিকরণ হচ্ছে এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া, যাতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন বস্তু বা ঘটনাবলিকে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে এক-একটি দলে বিন্যস্ত করা হয়। ফলে একটি বস্তু বা প্রাণী কোন শ্রেণিভুক্ত তা আমরা যেকোনো সময় অতি সহজে নির্ণয় করতে সক্ষম হই। উল্লেখ্য, শ্রেণিকরণের এই প্রক্রিয়াটি নিম্নতর শ্রেণি থেকে ক্রমান্বয়ে উচ্চতর শ্রেণির দিকে অগ্রসর হয়।

উদাহরণস্বরূপ, প্রাণিজগতে মেরুদণ্ড থাকা ও না থাকার ভিত্তিতে প্রাণিকুলকে মেরুদন্ডী ও অমেরুদণ্ডী এ দুই শ্রেণিতে বিন্যস্ত করা যায়।

6 views

Related Questions