1 Answers
যৌক্তিক বিভাগের সাথে শ্রেণিকরণের একটি পার্থক্য নিচে ব্যাখ্যা করা হলো-
শ্রেণিকরণ হচ্ছে আরোহমূলক প্রক্রিয়া, আর যৌক্তিক বিভাগ হচ্ছে অবরোহমূলক প্রক্রিয়া। অর্থাৎ শ্রেণিকরণে কম ব্যাপক শ্রেণি থেকে অধিক ব্যাপক শ্রেণির দিকে অগ্রসর হতে হয়। যেমন : শ্রেণিকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রাণীকে পারস্পরিক সাদৃশ্যের ভিত্তিতে একত্রিত করে বৃহত্তম 'প্রাণী' শ্রেণিটি গঠন করা হয়। অন্যদিকে যৌক্তিক বিভাগে অধিক ব্যাপক শ্রেণিকে কম ব্যাপক শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন: যৌক্তিক বিভাগে বুদ্ধিবৃত্তির ভিত্তিতে 'মানুষ' শ্রেণিতে বিভক্ত করা হয়। আবার মানুষ শ্রেণিকে সততার ভিত্তিতে 'সৎ মানুষ' উপশ্রেণিতে বিভক্ত করা হয়।
4 views
Answered