1 Answers
সাধারণত 'বিশ্লেষণ' কথাটির অর্থ হলো- কোনো বিষয় বা ঘটনাকে বিভিন্ন অংশে বিভক্ত করা। আর এই বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি অন্যতমরূপ। বস্তুত এমন অনেক জাগতিক ঘটনা আছে, যেগুলোর সংগঠনের মূলে নির্দিষ্ট একটি কারণ থাকে না, বরং একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংগঠিত করে। এ ক্ষেত্রে কার্যটিকে বলা হয়, মিশ্র বা সংযুক্ত কার্য, যাকে সহজ বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে 'বিশ্লেষণ'রূপ বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ থেকে মিশ্র কার্যের পূর্ববর্তী কারণ সমষ্টিকে ভিন্ন ভিন্ন নিয়মের অনুগামী হিসেবে বর্ণনা করা হয়।
6 views
Answered