1 Answers
অসীম দায় বলতে বোঝায়, ব্যবসায়ে কোনো প্রকার ঋণের জন্য মালিক ব্যক্তিগতভাবে দায়ী থাকেন। অসীম দায় একমালিকানা ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য।
ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত স্থাবর অস্থাবর সম্পত্তি পাওনাদার আইনের সাহায্যে দায়বদ্ধ করে নিতে পারে। এমতাবস্থায় কোনো বিশেষ কারণে ব্যবসায়ে ক্রমাগত লোকসান হতে থাকলে মালিককে অসীম দায়ের জন্য সহায়-সম্বলহীন হয়ে পড়তে হয়।
12 views
Answered