1 Answers
একমালিকানা ব্যবসায়ের মালিকের অসীম দায় বলতে বোঝায়, ব্যবসায়ে কোনো প্রকার ঋণের জন্য মালিক ব্যক্তিগতভাবে দায়ী থাকেন। অসীম দায় একমালিকানা ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য।
ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সম্পত্তি পাওনাদার আইনের সাহায্যে দায়বদ্ধ করে নিতে পারে। এমতাবস্থায় কোনো বিশেষ কারণে ব্যবসায়ে ক্রমাগত দায় হতে থাকলে মালিককে অসীম দায়ের জন্য সহায়-সম্বলহীন হয়ে পড়তে হয়।
5 views
Answered