1 Answers

একমালিকানা ব্যবসায়ের মালিকের অসীম দায় বলতে ব্যবসায়ে বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরেও দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। এরূপ দায়ের কারণে মালিকের নিজস্ব ব্যক্তিগত অন্য সকল সম্পত্তি প্রয়োজনে দায়বদ্ধ হয় এবং সেজন্য সে দেউলিয়াও ঘোষিত হতে পারে। কোম্পানি সংগঠনে শেয়ারহোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু একমালিকানা ব্যবসায়ে মালিকের নিজস্ব মূলধন অপেক্ষাও অনেক বেশি দায় সৃষ্টি হতে পারে এবং যা তার ব্যক্তিগত সকল সম্পত্তিকে দায়বদ্ধ করে। উল্লেখ্য, এজন্য সে দেউলিয়াও ঘোষিত হতে পারে।

7 views