1 Answers
সাধারণত 'শৃঙ্খলযোজন' কথাটির অর্থ হলো' কতগুলো ঘটনার পর্যায়ক্রমিক পারস্পরিক সংযুক্তি।' আর শৃঙ্খলযোজন হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি বিশেষরূপ। অনেক সময় একটি ঘটনা বা কার্য সরাসরি কোনো কোনো কারণের ফলে সংঘটিত না হয়ে দূরবর্তী কোনো কারণ থেকে সংঘটিত হয়। এরূপ ক্ষেত্রে এই দূরবর্তী কারণটি মধ্যবর্তী কতগুলো স্তর বা ধাপ পর্যায়ক্রমে অতিক্রম করে আলোচ্য কার্যটিকে সংগঠিত করে। আর এ মধ্যবর্তী ধাপ বা স্তরগুলোকে আবিষ্কার করে সেগুলোকে সংযুক্ত করার মাধ্যমে আলোচ্য ঘটনাকে ব্যাখ্যা করার প্রক্রিয়াই হচ্ছে 'শৃঙ্খলযোজন'।
4 views
Answered