1 Answers

আলোচ্য ঘটনার ব্যাখ্যায় গৃহীত প্রকল্পটিকে হতে হবে যুক্তিসংগত। যেমন: 'ধূমকেতুর উদয় রাজার মৃত্যুর কারণ।' এ প্রকল্পটি যৌক্তিক নয়। কারণ ধূমকেতুর উদয়ের সাথে রাজার মৃত্যুর কোনো অনিবার্য সম্পর্ক নেই। এ ক্ষেত্রে মূলত ঘটনা দুটির মধ্যে আকস্মিক সংযোগ ঘটেছে। কাজেই এ ধরনের অযৌক্তিক প্রকল্প সুনির্দিষ্টভাবে ঘটনার প্রকৃত স্বরূপ উদঘাটন করতে পারে না। সুতরাং ঘটনার ব্যাখ্যায় এ জাতীয় প্রকল্পকে বর্জন করে যুক্তিসঙ্গত প্রকল্প গঠন করাই বাঞ্ছনীয়। আর তাহলেই তা বৈধ বলে বিবেচিত হবে।

4 views

Related Questions