1 Answers

কোনো বিষয়কে ব্যাখ্যা দেওয়ার জন্য যে চারটি স্তর রয়েছে তাদের সর্বশেষ স্তরটি হলো ঘটনা বা Fact। পঞ্চইন্দ্রিয় ও মানসিক অনুভূতির মাধ্যমে আমরা বাইরের জগৎ ও মনোজগৎ সম্পর্কে যেসব অভিজ্ঞতা অর্জন করি, সেগুলোকেই বলা হয় ঘটনা; যেমন: দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পাই, শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু শুনতে পাই বা স্বাদ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো বস্তুর স্বাদ অনুভব করি। আবার মানসিক অনুভূতির সাহায্যে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা অনুভব করি; আর এভাবে এসব বিষয় সম্পর্কে আমাদের অভিজ্ঞতা অর্জিত হয়। তবে এ জাতীয় অভিজ্ঞতাকে সাধারণ অর্থে 'ঘটনা' বলা হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে 'ঘটনা'কে 'নিয়ম' বা সর্বজনস্বীকৃত সত্য অর্থে গ্রহণ করা হয়।

5 views

Related Questions