1 Answers

নিয়ন্ত্রণ বলতে পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা, তা যাচাই করা এবং কোনো প্রকার গরমিল পাওয়া গেলে তার সংশোধন করাকে বোঝায়।

প্রতিষ্ঠানের উদ্দেশ্যের আলোকে সর্বপ্রথম পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থার অন্যান্য কাজ যেমন- সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা (Motivation) দান, নির্দেশনা প্রদান ও সমন্বয়সাধন 'করা হয়। এসব কাজের মাধ্যমে পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে, তা নির্ধারণ করা হয় নিয়ন্ত্রণ ধাপটিতে। তাই নিয়ন্ত্রণকে ব্যবস্থাপনা কার্যাবলির সর্বশেষ ধাপ বলা হয়।

5 views

Related Questions