1 Answers
নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সকল কার্যক্রমের সঠিক চিত্র পাওয়া যায় বিধায় নিয়ন্ত্রণকে ব্যবস্থাপনার দর্পণ বলা হয়। ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যক্রমগুলো হলো পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নেতৃত্বদান ও নিয়ন্ত্রণ। এক্ষেত্রে নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কেননা এর মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান ও নেতৃত্বদান যথাযথ আছে কিনা এবং তা না থাকলে কীভাবে ও কী কী উপায়ে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা কার্যকর হবে তা বোঝা যায়। মূলত এজন্যই নিয়ন্ত্রণকে ব্যবস্থাপনা প্রক্রিয়ার দর্পণ হিসেবে আখ্যায়িত করা হয়।
5 views
Answered