1 Answers
নিয়ন্ত্রণ একটি কালান্তিক কাজ। কোনো নির্দিষ্ট সময় পর পর যে কাজ করা হয় তাকে কালান্তিক কাজ বলে।
ব্যবস্থাপনা প্রক্রিয়ায় নিয়ন্ত্রণকার্য প্রতিদিন করা হয় না, একটি নির্দিষ্ট সময় পরপর করা হয়। এটি এমন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যা ব্যবস্থাপক নিজেই তদারকি করে, ভুল নির্ণয় করে এবং কার্যকর সংশোধনী ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ নিয়ন্ত্রণের সকল কাজ সর্বশেষে সম্পাদন করা হয় এবং ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু হয় পরিকল্পনার মাধ্যমে। তাই নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয়।
5 views
Answered