1 Answers

বৈজ্ঞানিক আরোহ যথাযথভাবে আরোহের আকারগত, রূপগত ও বস্তুগত উভয় প্রকার সত্য প্রতিষ্ঠা করতে সক্ষম। আমরা জানি, আরোহের লক্ষ্য সর্বদা সত্য উদঘাটনের জন্য আরোহের আকারগত সত্য ও বস্তুগত সত্য প্রতিষ্ঠা করা। যে দুটি পরম বা মৌলিক নিয়মের উপর নির্ভর করে যথাযথভাবে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয়, তাদেরই আরোহের আকারগত বা রূপগত ভিত্তি বলে। অপরদিকে আরোহের আশ্রয়বাক্যসমূহের বাস্তব উপাদান যে সরবরাহ করে তা-ই হলো বস্তুগত ভিত্তি। যেমন: 'প্রকৃতি প্রদত্ত সব প্রাণী মরণশীল।'- এ বাক্যটি আকারগত ও বস্তুগত উভয় দিক থেকে সত্য। এটি বৈজ্ঞানিক আরোহের একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য।

6 views

Related Questions