1 Answers
সংযোজন হচ্ছে অপ্রকৃত আরোহের সর্বশেষ প্রকরণ। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা মনে মনে একসাথে সংযোজিত করার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে। স্বভাবতই এটি অপ্রকৃত বা তথাকথিত অসংগত আরোহের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। ঘটনা সংযোজন কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন হিউয়েল (Whewell)। সংযোজনের অর্থ হলো একসাথে বাঁধা বা একত্রিত করা। ঘটনা সংযোজন হলো একটা সঙ্গত ধারণার সাহায্যে কয়েকটি দৃষ্ট ঘটনাকে মনে মনে একত্র করা।
8 views
Answered