1 Answers

হযরত আবু-বকর (রা.) ও হযরত উসমান (রা.)-এর সময়ে তৈরিকৃত কুরআনের পাণ্ডুলিপিতে হরকত বা স্বরচিহ্ন ছিল না। ফলে অনারব মুসলমানগণ কুরআন তিলাওয়াতে বেশ অসুবিধার সম্মুখীন হন। ইরাকের উমাইয়া বংশীয় শাসনকর্তা হাজ্জাজ ইবন ইউসুফ পবিত্র কুরআনে হরকত সংযোজন করে এ অসুবিধা দূর করেন। বস্তুত এটা কুরাআনে কোনো নতুন সংযোজন নয়। বরং আগে হরকতসহ পড়া হলেও তা লেখা হতো না। কেননা আরবগণ এমনিই তা বুঝতে পারতেন।

7 views

Related Questions