1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত বর্তমান প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। এটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিম্যুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এর মাধ্যমে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে অতি অসম্ভব কাজও করা সম্ভব।

নগর পরিকল্পনার ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে একটি সুন্দর ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব। নগর পরিকল্পনার মধ্যে রয়েছে- নগর উন্নয়ন রূপরেখা প্রণয়ন, নগর যাতায়াত ব্যবস্থা সহজ ও আকর্ষণীয় করে তোলা, স্থাপত্য ও নির্মাণ শিল্প ইত্যাদি। ত্রি- মাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ ঘটিয়ে এসব উন্নয়ন রূপরেখার পরিকল্পনা সহজেই প্রয়োগ করা যায়।

নগর পরিকল্পনায় কোনো ভবন, শপিং কমপ্লেক্স, ফ্লাইওভার, ব্রীজ ইত্যাদি অবকাঠামো তৈরির পূর্বেই তার সিম্যুলেটেড সফট্ওয়‍্যার তৈরি করে বাস্তবের অবস্থা দেখা সম্ভব। এতে করে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন অনেক সহজ হয়। মোটকথা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সহজেই একটি পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব।

9 views

Related Questions