1 Answers

কোনো পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলা হয়। বর্ণনায় একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয় না। বর্ণনায় আমরা সাধারণত একটি পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ উল্লেখ করি, পদের কোনো গুরুত্বপূর্ণ গুণ উল্লেখ করি না। তাই বর্ণনার মাধ্যমে পদের অর্থ আমাদের কাছে পরিষ্কার হয় না, বরং অস্পষ্ট থেকে যায়। আমরা যখন মানুষের বর্ণনা দিতে গিয়ে বলি, মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন দ্বিপদ জীব, তখন এই বাক্যের মাধ্যমে মানুষের আংশিক জাত্যর্থ এবং কিছু অবান্তর লক্ষণ জাতীয় গুণ প্রকাশ পায়। ফলে মানুষ পদের অর্থ আমাদের কাছে অস্পষ্ট থেকে যায়।

5 views

Related Questions