1 Answers

যে বাক্যকে বিশ্লেষণ করলে আর কোনো অঙ্গবচন বা উপাদান পাওয়া যায় না তাই হলো সরল বচন। যেমন- রাসেল হন একজন দার্শনিক। এই বাক্যকে যদি আমরা বিশ্লেষণ করি তবে আর কোনো অঙ্গবচন পাই না।

যে বাক্যকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক সরল বাক্য পাওয়া যায় তাকে 'যৌগিক বাক্য' বলে। যেমন- রহিম হয় পরিশ্রমী ও সৎ। এটি একটি যৌগিক বাক্য। কারণ একে ভাঙলে রহিম হয় সৎ, রহিম হয় পরিশ্রমী বাক্য দুটি পাওয়া যাবে।

5 views

Related Questions