1 Answers
সংগঠনে কিছু নির্ধারিত নিয়ম-কানুন ও দিকনির্দেশনা থাকে, যেগুলো সকলের জন্যই অনুসরণীয়। প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে সংগঠনে প্রতিষ্ঠিত এরূপ নিয়মকে নীতিমালা বলে। সাংগঠনিক বহুবিধ নীতিমালার মধ্যে অন্যতম একটি হলো কর্তৃত্ব ও দায়িত্বের সমতা নীতি।
কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সামঞ্জস্য বিধানকে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা নীতি বলে। কর্মীকে তার দক্ষতার সাথে মিল রেখে দায়িত্ব দেওয়া উচিত। আর দায়িত্ব পালনার্থে প্রয়োজনীয় ক্ষমতা দিতে হবে। দায়িত্ব ও ক্ষমতার সামঞ্জস্যতা থাকলে কার্যফল অর্জন সহজ হয়।
4 views
Answered