1 Answers

যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলে।

শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য যোগ্য ব্যক্তিকে যোগ্য ও উপযুক্ত স্থানে স্থাপন করা যাতে প্রতিষ্ঠানে মানবীয় ও যুক্তিগত শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হয়। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে উপায়-উপকরণাদির শৃঙ্খলাকে বোঝানো হয়। যোগ্য ব্যক্তিকে যোগ্যস্থানে বসানো না গেলে কখনোই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব হয় না। অর্থাৎ প্রত্যেকটি উপাদান ও কর্মীকে তার উপযুক্ত স্থানে নিয়োজিত করাকে শৃঙ্খলা নীতি বলে।

7 views

Related Questions