1 Answers

যার উপর নির্ভর করে কোনো বিষয় দাঁড়িয়ে থাকে তাকে ঐ বিষয়ের ভিত্তি বলে। ভিত্তি হলো কাঠামোটি দাঁড়িয়ে থাকার প্রধান শক্তি। উদ্দীপকে আরোহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরোহ অনুমানের ভিত্তি বলতে আমরা সেসব প্রক্রিয়াকে বুঝি যার উপর নির্ভর করে আরোহ অনুমান প্রতিষ্ঠিত হয়। আরোহ অনুমানের জন্য একান্ত প্রয়োজনীয় মূলনীতিকে আরোহের ভিত্তি বলে। আরোহের ভিত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা: ১. আকারগত ভিত্তি, ২. বস্তুগত ভিত্তি। যে নীতি অনুসরণ করে আরোহ অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে 'আকারগত ভিত্তি' বলে। আকারগত ভিত্তির দুটি দিক রয়েছে। যথা: (i) প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং (ii) কার্যকারণ নিয়ম।

যে প্রক্রিয়ার সাহায্যে আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো সরবরাহ করে সিদ্ধান্তের বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করা হয়, তাকে আরোহের বস্তুগত ভিত্তি বলে। বস্তুগত ভিত্তির দুটি দিক রয়েছে। যথা: নিরীক্ষণ ও পরীক্ষণ। সুতরাং বলা যায় আরোহের ভিত্তি প্রধানত দুই ধরনের। 

5 views

Related Questions