1 Answers
উদ্দীপকে জেন্টস পার্ক লি.-এর পরিকল্পনাটিকে বাজেট নামে অভিহিত করা যাবে।
বাজেট হলো পরিকল্পনার সংখ্যাতাত্ত্বিক প্রকাশ। এতে প্রতিষ্ঠানের পরিকল্পিত আয়-ব্যয়, কর্মঘণ্টা, উৎপাদন ও বিক্রয় ইত্যাদি নির্দিষ্ট থাকে। উদ্দীপকে জেন্টস পার্ক লি. একটি টি-শার্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ, করলেন এবং উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিকল্পনাটিকে সংখ্যায় প্রকাশ করার নির্দেশ দিলেন। নির্দেশ পেয়ে উৎপাদন ব্যবস্থাপক ৫,০০০ পিস টি-শার্ট উৎপাদনের লক্ষ্য স্থির করেন যা বাজেটের অন্তর্ভুক্ত। বাজেটে পরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত যাবতীয় খরচের হিসাব নিরূপণ করতে হয়। সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের বাজেট ঐ প্রতিষ্ঠানের প্রস্তাবিত সম্ভাব্য মোট আয় ও ব্যয়, লাভ-ক্ষতি, নগদ তহবিল ও মূলধনী খরচসমূহ নির্দেশ করে। তাই বলা যায়, জেন্টস পার্ক লি.-এর পরিকল্পনাটিকে বাজেট নামে অভিহিত করা যায়।