1 Answers

আবর্তনের নিয়মগুলো হলো; 

১. আবর্তনীয়ের (আশ্রয়বাক্যের) উদ্দেশ্য পদটি আবর্তিতের (সিদ্ধান্তের) বিধেয় পদ হবে। 

২. আবর্তনীয়ের (আশ্রয়বাক্যের) বিধেয় পদটি আবর্তিতের (সিদ্ধান্তের) উদ্দেশ্য পদ হবে। আবর্তনীয় (আশ্রয়বাক্য)-এর আবর্তিতের (সিদ্ধান্তের) গুণ একই রকম হবে। অর্থাৎ- 

৩. ক. আবর্তনীয় (আশ্রয়বাক্য) ও সদর্থক হলে আবর্তিত (সিদ্ধান্ত) সদর্থক হবে। খ. আবর্তনীয় (আশ্রয়বাক্য) নঞর্থক হলে আবর্তিত (সিদ্ধান্ত) নঞর্থক হবে। 

৪. আবর্তনীয় (আশ্রয়বাক্যে) যে পদটি পূর্ণব্যাপ্ত হয়নি, সে পদটি আবর্তিতে (সিদ্ধান্তে) পূর্ণব্যাপ্ত হতে পারবে না।

5 views

Related Questions