1 Answers

একটি যুক্তি কয়েকটি যুক্তিবাক্য নিয়ে গঠিত হয়। আর প্রতিটি যুক্তিবাক্য আবার দু'টি অংশে বিভক্ত। যথা: উদ্দেশ্য ও বিধেয়। যুক্তিবাক্যের এই অংশদ্বয়কে বলা হয় পদ। অতএব দু'টি পদের সমন্বয়ে একটি যুক্তিবাক্য গঠিত হয়। আবার কয়েকটি যুক্তিবাক্যের সমন্বয়ে একটি যুক্তি গঠিত হয়। অতএব একটি যুক্তি গঠন করতে প্রয়োজন হয়- পদ, শব্দ, হেতুবাক্য বা আশ্রয় বাক্য, সিদ্ধান্ত।

4 views

Related Questions