1 Answers
উদ্দীপকে ব্যবহৃত কলম, সুন্দর শব্দগুলো হলো পদযোগ্য শব্দ। 'কলমটি', 'খাতাখানি', সহ পদযোগ্য শব্দ। 'বাহ', 'আহা' পদ নিরপেক্ষ শব্দ। কেননা যেসব শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে 'পদযোগ্য শব্দ' বলে। উদ্দীপকের কলম, সুন্দর শব্দগুলো পদযোগ্য শব্দ। বস্তুত, পদযোগ্য শব্দগুলোর স্বরূপ পদের সংজ্ঞার সাথে অভিন্ন বিধায় ঐ জাতীয় শব্দগুলোকে 'পদ' বলা হয়। আবার যেসব শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, যারা অর্থপূর্ণভাবে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্যান্য পদযোগ্য শব্দের সাথে যুক্ত হয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহারের যোগ্যতা অর্জন করে, সেসব শব্দকে 'সহ পদযোগ্য শব্দ' বলে। কাজেই এ জাতীয় শব্দকে সামগ্রিকভাবে নয়, বরং আংশিকভাবে পদ বলা যেতে পারে। যেমন: টি, টা, খানি ইত্যাদি। উদ্দীপকের কলমটি, খাতাখানি হলো সহ পদযোগ্য শব্দ। যেসব শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, যেগুলো এককভাবে বা অন্য কোনো পদযোগ্য শব্দের সাথে যুক্ত হয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেসব শব্দকে 'পদ নিরপেক্ষ' বা 'পদ অযোগ্য শব্দ' বলে। যেমন-উদ্দীপকের বাহ, আহা ইত্যাদি। এ জাতীয় শব্দ বাক্যের অলংকরণে বা বাক্যের গুরুত্ব বোঝাতে অথবা মনের আবেগ প্রকাশের লক্ষ্যে কেবল বাক্যে ব্যবহৃত হয়।