1 Answers
ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী সততা, ন্যায়নীতি, আইন-কানুন ইত্যাদি মেনে চললে সমাজ ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হয় বিধায় ব্যবসায়ে নৈতিকতা প্রয়োজন।
ব্যবসায়ী যদি নৈতিকতার সাথে কাজ করে, তাহলে সরবরাহকারী, ভোক্তা, শ্রমিক-কর্মচারী, ব্যবস্থাপনা, সাধারণ জনগণ প্রত্যেকেই উপকৃত হবে, জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে, আন্তর্জাতিক ক্ষেত্রেও স্থান করে নিতে পারবে। আর কোনো ব্যবসায়ী যদি নৈতিকতা বিবর্জিত হয় তাহলে দেশ বা সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবসায়ীকে নৈতিকতাসম্পন্ন হওয়া একান্ত প্রায়োজন।
4 views
Answered