1 Answers

যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আর উভয়ই দর্শনের দুটি প্রধান শাখা। যুক্তিবিদ্যা বিশেষ কতকগুলো নিয়মের বা আদর্শের সাহায্যে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করে থাকে। নীতিবিদ্যাও ভালোত্ব-মন্দত্ব, ঔচিত্য-অনৌচিত্যের আদর্শে মানুষের আচরণের ন্যায়ত্ব-অন্যায়ত্ব বিচার করে থাকে। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়েরই লক্ষ্য সত্য বা সত্যের আদর্শকে প্রতিষ্ঠা করা। উভয়ই সঠিক আচরণ করতে সহায়তা করে।

4 views

Related Questions