1 Answers
জ্ঞানগুরু সক্রেটিস বিশ্বাস করতেন যে, নির্বিচার বিশ্বাস ও কুসংস্কারের হাত থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে যথার্থ বিশ্বাস লাভ। তিনি আরও বলেছিলেন, অপরীক্ষিত জীবনের কোনো মূল্য নেই। এই বক্তব্যের আলোকে যদি উপযুক্ত শিক্ষিত হতে পারি তাহলে আমরা একটি আদর্শ সমাজ গঠন করতে পারব। একটি আদর্শ সমাজ গঠনের জন্য শিক্ষালাভের পর আমরা সমাজের মানুষের মধ্যে বিদ্যমান নির্বিচার বিশ্বাস ও কুসংস্কার দূর করতে পারব। আমরা যদি মানুষকে বলি যে, মানুষের সামাজিক ও নৈতিক প্রগতি অব্যাহত রাখতে হলে জ্ঞানানুশীলন ও সত্যানুসন্ধান অপরিহার্য, তাহলে সমাজের মানুষ উপযুক্ত জ্ঞানচর্চা ও সত্যানুসন্ধানে ব্যাপৃত হবে। এর ফলে সমাজের সবার মধ্যে শিক্ষার আলো প্রতিফলিত হবে, তারা আর নির্বিচারে কোনোকিছু বিশ্বাস করবে না। উপযুক্ত বিচার-বিশ্লেষণ দ্বারা সবকিছুতে সিদ্ধান্ত নিতে পারবে। এর ফলশ্রুতিতে একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে।