1 Answers

হ্যাঁ, উদ্দীপকে ইমরুলের কারখানাটি সামাজিক দায়িত্ব পালন করছে। ব্যবসায় মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে থাকে।

অব্যবহৃত প্লাস্টিক দ্রব্যাদি যেখানে সেখানে পড়ে থাকলে পরিবেশ দূষিত হয়। প্লাস্টিক দ্রব্য অপচনশীল বলে মাটি দূষিত হয়। ইমরুল এসব অব্যবহৃত প্লাস্টিক দ্রব্যাদি সংগ্রহ করে প্রসেসিং-এর মাধ্যমে নতুন প্লাস্টিক দ্রব্য উৎপাদন করেন, যা পরিবেশ দূষণ রোধে সহায়তা করে। ইমরুলের কারখানায় বর্তমানে ২০ জন কর্মী নিয়োজিত আছেন। তিনি প্রসেসিং কারখানা স্থাপনের মাধ্যমে এলাকার কিছু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কারখানাটি সমাজের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে অব্যবহৃত প্লাস্টিক দ্রব্যাদি প্রসেসিং-এর মাধ্যমে ইমরুলের কারখানাটি পরিবেশের উপকার করছে। অন্যদিকে, এ কারখানার মাধ্যমে বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সুতরাং বলা যায়, ইমরুলের কারখানাটি পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করছে।

5 views

Related Questions