1 Answers

উদ্দীপকে ইমরুলের প্রসেসিং কারখানা স্থাপন ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত। 

ব্যবসায় উদ্যোগ হলো এমন একটি অর্থনৈতিক কর্মপ্রক্রিয়া যা দ্বারা একজন উদ্যোক্তা তার মেধা, শ্রম ও নতুন চিন্তা-চেতনার মাধ্যমে ব্যবসায়ের উন্নয়ন সাধন করে।

মুনাফা অর্জনের আশায় ব্যবসায় প্রতিষ্ঠার জন্য ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে। ব্যবসায় উদ্যোগ শুধু ব্যবসায়ের উদ্দেশ্যে হয়ে থাকে। ইমরুল অব্যবহৃত প্লাস্টিকের দ্রব্যাদি প্রসেসিং-এর মাধ্যমে নতুন প্লাস্টিক দ্রব্য উৎপাদনের উদ্দেশ্যে সাভারের হেমায়েতপুরে একটি প্রসেসিং কারখানা স্থাপন করেন। তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ কারখানা স্থাপনের জন্য শ্রম ও মূলধন বিনিয়োগ করেন। এজন্য তাকে অনেক ঝুঁকি বহন করতে হয়। এর ফলস্বরূপ তিনি বড় বড় শিল্পগুলোতে উৎপাদিত প্লাস্টিক সরবরাহ করে অধিক মুনাফা অর্জন করেন। সুতরাং বলা যায়, ইমরুলের নতুন প্লাস্টিক দ্রব্য উৎপাদনের জন্য প্রসেসিং কারখানা স্থাপন হলো তা ব্যবসায় উদ্যোগ।

4 views

Related Questions