1 Answers

অদম্য সাহস ও ঝুঁকিগ্রহণের মানসিকতার উপস্থিতিতে তাহমিনা বেগম ব্যবসায়ে সফলতা পান।

নির্ভীকভাবে পথ চলতে পারার গুণকেই সাহস বলে। একজন মানুষ যদি করণীয় ঠিক করে ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সাথে তা অর্জনে মানসে পথ চলতে পারে তবে তার পক্ষে সাফল্য অর্জন সম্ভব হয়। ঝুঁকিপূর্ণ অনুমাননির্ভর ও অচেনা পথে কার্যত জীবনকে বাজি রেখে একজন উদ্যোক্তা তার উদ্যোগ চিন্তাকে বাস্তবায়ন করেন। এজন্যে একজন উদ্যোক্তার ঝুঁকিগ্রহণ ক্ষমতা ও অদম্য সাহস থাকতে হয়।

উদ্দীপকে দেখা যায়, তাহমিনা বেগম লোকসানের ঝুঁকি থাকা সত্ত্বেও অদম্য সাহস নিয়ে হস্তজাত শিল্পের কারখানা স্থাপন করেন। একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় তিনি মূলধন সমস্যা মোকাবিলা করে সফল ব্যবসায়ীর ভূমিকায় অবতীর্ণ হলেন। তাহমিনা বেগম যদি ঝুঁকি নেওয়ায় সাহস না দেখাতেন তবে সফলতা লাভ তার পক্ষে অসম্ভব হতো। তাই বলা যায় যে, অদম্য সাহস ও ঝুঁকিগ্রহণের মানসিকতার উপস্থিতিতে তাহমিনা বেগম ব্যবসায়ে সফলতা পান।

4 views

Related Questions