1 Answers

একজন ব্যক্তিকে সাফল্য অর্জনে তাড়িত করে এমন অভ্যন্তরীণ স্পৃহা বা আকাঙ্ক্ষাকেই কৃতিত্বার্জন চাহিদা বিশ্লেষণ বলে।

একজন ব্যক্তি কর্মক্ষেত্রে কতটা সাফল্য লাভের কথা ভাবেন না শুধু সকলের সাথে নিজেকে জুড়ে রাখতে চান এর বিচারে ব্যক্তির কৃতিত্বার্জন চাহিদার মাত্রা বিবেচনা করা যায়। কৃতিত্বার্জন হলো উদ্যোক্তার এমন বৈশিষ্ট্য যার ফলে তিনি সাফল্য অর্জনের নেশায় ছুটে বেড়ান। মুনাফা অর্জন তার নিকট বড় ব্যাপার নয়, তার নিকট বড় ব্যাপার হচ্ছে সাফল্য অর্জন করা। একজন নতুন উদ্যোক্তা তার মধ্যে কৃতিত্বার্জনের চাহিদা কী পরিমাণে আছে তা বিশ্লেষণের জন্য নিজেই নিজের দক্ষতার সাথে কার্যসম্পাদন করে এবং দায়িত্ব পালন করে। তাই বলা যায়, কৃতিত্বার্জন চাহিদা উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক।

4 views

Related Questions